কক্সবাজারের চকোরিয়াতে এক ভদ্রলোকের কিছু জমিজমা ছিলো।
উনি নিজের থাকতেন বিদেশে। ওনার এক দরীদ্র আত্মীয়কে সেখানে একটা টিনের বাড়ি তুলে দিয়ে বললেন যে, তুই বরং এখানে থাক। বড়বড় গাছ আছে, কটা বড় পুকুর আছে, শাক-সবজির ক্ষেত আছে, কিছু গরু-ছাগল আছে, এগুলা আবাদ করে যা পাবি সেই টাকা দিয়ে তুই চলিস। তুই খালি দেখে রাখিস।
আপনি একটু guess করেন তো এরপর কি হয়েছে? ৪ বছর পর ভদ্রলোক যখন দেশের আসছে, এসে দেখে ঐ লোক নিজের মত করে ঘর এক্সটেন্ড করেছে। তার আরো কিছু ভাই-ব্রাদারদের সেখানে নিয়ে আসছে। ঐ সবজির ক্ষেত আর নাই, সেখানে তাদের ঘর তোলা। বড় গাছ গুলো কেটে বিক্রি করে দিয়েছে আর গরু-ছাগল গুলো কি করেছে আল্লাহ মা’লুম।
ভদ্রলোক ১ দিনের মধ্যে সবাইকে উচ্ছেদ করে নিজের জায়গা বুঝে নিলেন।
মাঝখানে আরো ডিটেইলস ছিলো, বাট মূল কথা হচ্ছে, এইযে আরেকজনের জায়গায় এসে ঘাটি গেড়ে বসা, সেই রিসোর্স নিজের মত ইউজ করা, নষ্ট করা, অযত্ন অবহেলায় রাখা, মানুষের সাথে প্রকৃতি সম্পর্কটাও কিন্তু এমনই হয়ে গেছে।
বিলিয়ন বিলিয়ন বছর ধরে প্রকৃতি তার নিজের নিয়মেই চলেছে। তারপর আমরা মানুষেরা আসলাম, এই প্রকৃতির মাঝে আমাদের জীবন সাজালাম, বাসা বাড়ি বানালাম, আর স্রষ্টার কাছে প্রার্থনা করলাম প্রকৃতি যেন অনুকূলে থাকে। তারপর ধিরে ধিরে আমরা প্রকৃতিকেই কাউন্টার করতে শুরু করলাম।
আমরা বন কাটলাম, পাহাড় কাটলাম, নদী দখল করলাম, বাতাস দূষিত করলাম, এইযে দুনিয়াটাকে নিজের সম্পত্তি মনে করে যাচ্ছেতাই ব্যবহার, কি মনে হয়? এর কি কোনো কনসিকুয়েন্স নেই?
নেপালের দিকে তাকান। যে হিমবাহগুলো হাজার হাজার বছর ধরে চুপচাপ পাহাড়ের গায়ে বসেছিলো, সেগুলোই ভেঙ্গে নেমে এসেছে গ্রামের ওপর দিয়ে। শত শত মানুষ, নিহত, নিখোঁজ।
এটা কি শুধুই ডিস্যাসটার? নাকি একটা রিমাইন্ডার? এভাবেই একটা বন্যা, একটা ঘূর্ণিঝড়, একটা ভূমিধস মুহূর্তের মধ্যে আমাদের মনে করিয়ে দেয়, আমরা এই জায়গার আসল Owner নই। আমরা শুধুই বাসিন্দা।
আমরা যত যা-ই বানাই না কেনো প্রকৃতির কাছে মানুষ এখনো অনেক অনেক অসহায়। কিন্তু প্রকৃতি আমাদের শত্রু না। প্রকৃতি আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধও করছে না। প্রকৃতি শুধু তার নিজের নিয়মে চলছে।
সমস্যা হলো, আমরা সেই নিয়মের ভেতরেই বসবাস করি, অথচ এমন প্রিটেন্ড করি যেন সব আমরাই কন্ট্রোল করছি। আমরা ভুলে যাচ্ছি যে পৃথিবীটা আমাদের সম্পত্তি না। এটা সেই জমির মত আমাদের কাছে দেওয়া একটা আমানত।
আর যে জায়গায় আমরা অতিথি হয়ে এসেছি, সেখানে রাজত্ব করতে গেলে, ফলাফল একটাই হয়। আশ্রয় হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া।